মদনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আলী আজগর পনির, নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ স্লোগনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টার দিকে মদন উপজেলা পরিষদ মিলনায়তনে, আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, স্থানীয় সাংবাদিক ও মৎস্যজীবী, মৎস্য চাষীদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মাস্টার)।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল,
মদন প্রেসক্লাব( সভাপতি) আল মাহবুব আল আমিন, সাধারণ সম্পাদক পরিতোষ দাস ,মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব (সভাপতি) আলি আজগর পনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক জাকির হোসেন উজ্জ্বল, সাংবাদিক তোফাজ্জল হোসেন, সাংবাদিক ফয়েজ আহমেদ হৃদয়, সাংবাদিক আব্দুল আওয়াল, সাংবাদিক মোশারফ হোসেন বাবুল, সাংবাদিক শাকের খান, সাংবাদিক মোছাঃ তন্দ্রা খানসহ অন্যান্য প্রমুখ।
সবার শুরুতেই বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
পরে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিককে ধন্যবাদ জানান তিনি।
পরে তিনি বলেন, উপজেলার বিভিন্ন হাওড়ে কারেন্ট জাল ব্যবহারের চেয়েও ভয়াবহ আকারে বেড়েছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল।
এতে করে দেশীয় মাছসহ জলজ জীববৈচিত্র্য ব্যাপক হুমকিতে পড়েছে। অবৈধ দুয়ারি জালে ধ্বংস হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।
উপজেলার ৮টি ইউনিয়নে চায়না দুয়ারী জাল পেতে অবাধে মাছ ধরা হচ্ছে। এতে জালে আটকা পড়ে মারা যাচ্ছে সাপ, কুইচা, কাঁকড়া, ব্যাঙ, শামুকসহ অধিকাংশ জলজ প্রাণী।
এ থেকে মুক্তি পেতে দুয়ারি জাল আমদানি ও বাজারে বিক্রি নিষিদ্ধ করেন তিনি।
নিষিদ্ধ জালবাহি মৎস্যজীবীদেরকে হাওরে কোয়াও পাওয়া গেলে নিষিদ্ধ জালসহ আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ কারাদণ্ডে দন্ডিত করা হবে বলে তিনি ঘোষণা করেন।


