কাজেম আলী স্কুল এন্ড কলেজে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: August 11, 2023 |
inbound8153264542192516256
print news

মোহাম্মদ রেজাউল করিম,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বিদ্যাপীঠ কাজেম আলী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা শেখ-ই-চাটগাঁম কাজেম আলী মাস্টার এর ১৭১ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অদ্য শুক্রবার সকাল ৯:০০ ঘটিকায় কাজেম আলী স্কুল এন্ড কলেজ ও পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত এই আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ।

বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সচিব সানজিদা মোক্তার তানজিন উপস্থিত  ছিলেন পরিচালনা কমিটির সদস্য মোঃ কফিল উদ্দিন, মোঃ নেছার উদ্দিন, ফারজানা আইয়ুব, কলেজ কো-অর্ডিনেটর কৃষ্ণ দত্ত, সহকারী প্রধান শিক্ষক লুৎফুল কবির ভুঁইয়া সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভাশেষে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর