বন্যাকবলিত এলাকায় ফায়ার সার্ভিসের মনিটরিং সেল চালু

আপডেট: August 11, 2023 |
inbound7616055573289011101
print news

বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে।

সারা দেশের বন্যা কবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সহযোগিতার জন্য হটলাইন নম্বর ১৬১৬৩ এবং নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে। পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩-০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, সকল দুর্যোগে ফায়ার সার্ভিস মানুষের দুঃসময়ের বন্ধু। বরাবরের মতো দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সকলেই যেন সহজে ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করতে পারেন সেজন্য এই মনিটরিং সেল বন্যাকালীন সার্বক্ষণিক কাজ করবে।

ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার সকল কর্মকর্তার ছুটি বাতিল করে সকলকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

বন্যাজনিত কারণে বৃহম্পতিবার দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন রাস্তায় পড়ে যাওয়া ৬০টি গাছ অপসারণ, ২টি ভূমিধস, ১১টি অগ্নিদুর্ঘটনা ও ৯টি অন্যান্য দুর্ঘটনায় অংশগ্রহণ করে ২ জনকে জীবিত ও ২ জনের মরদেহ উদ্ধার এবং ১০০ জনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস।

একই সাথে অতি বৃষ্টির কারণে বরিশাল বিভাগের বিভিন্ন রাস্তায় পড়ে যাওয়া ৯টি গাছ অপসারণ এবং ১টি অগ্নিদুর্ঘটনায় অংশ নিয়ে ২ জনকে জীবিত ও ১ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মনিটরিং সেলের পাশাপাশি বন্যা কবলিত এলাকার ফায়ার স্টেশন এবং বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমেও সেবাগ্রহণকারী সকলেই দিবারাত্রি ২৪ ঘণ্টা বন্যা-সংক্রান্ত দুর্যোগে উদ্ধার বিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন বলে জানেয়েছে ফায়ার সার্ভিস।

Share Now

এই বিভাগের আরও খবর