বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব

আপডেট: August 11, 2023 |
inbound6411983627810725986
print news

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ফরমেটের জন্য অলরাউন্ডার সাকিব আল হাসান অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবাল দায়িত্ব ছাড়ার পর এই ফরম্যাটে দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব পেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

শুক্রবার দুপুরে গুলশানে বিশ্বসেরা তারকা অলরাউন্ডারকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়া দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর গত কয়েক দিন ধরে আলোচনায় বিশ্বকাপ এবং এশিয়া কাপের অধিনায়কত্বের বিষয়টি। আলোচনায় ছিলেন সাকিব, লিটন এবং মেহদী হাসান মিরাজ। তবে শেষমেশ সাকিবের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাকেই অধিনায়ক ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Share Now

এই বিভাগের আরও খবর