মার্টিনেজের পরে বাংলাদেশে আসছেন ডি মারিয়া!

আপডেট: August 11, 2023 |
inbound6791278356699944681
print news

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এমিলিয়ানো মার্টিনেজের পর এবার বাংলাদেশে পা রাখতে চলেছেন মেসির দলের আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। বিয়য়টি নিশ্চিত করেছেন ভারতীয় উদ্যোক্তা শতদ্রু দত্ত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডি মারিয়াকে বাংলাদেশ এবং ভারতে আনার সংবাদ সম্মেলনে এসব জানান শতদ্রু দত্ত। এর আগে মার্টিনেজকেও ভারত ও বাংলাদেশে এনেছিলেন তিনি।

শতদ্রু দত্ত জানান, ডি মারিয়ার বাংলাদেশ ও ভারত সফর প্রায় নিশ্চিত। তবে এখনও দিন-তারিখ নির্ধারিত হয়নি। আগামী ১০ দিনের মধ্যে দিন তারিখ নির্ধারণ হয়ে যাবে বলেও জানান এই উদ্যোক্তা।

তিনি আরও জানান, বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনার বিশাল সমর্থকগোষ্ঠী। সবশেষ কাতার বিশ্বকাপের সময় মেসিদের প্রতি ভক্তদের সেই উন্মাদনা প্রকাশ পেয়েছে ভালোভাবেই। আর সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে সে বিষয়টি জানতে পারে আর্জেন্টাইনরাও।

তাই নিজের ইচ্ছাতেই বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ। তবে যেই ভক্তদের কারণে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ, তাদের সঙ্গেই দেখা হয়নি তার। তবে এবার সেরকম কিছু হচ্ছে না।

ডি মারিয়াকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন ভক্তরা। বাংলাদেশে থাকবে তার দিনভর প্রোগ্রাম।

Share Now

এই বিভাগের আরও খবর