আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারাল ব্রাজিল

আপডেট: August 11, 2023 |
inbound6624875302270266490
print news

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। দুর্দান্ত এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দেন সেলেসাওরা। বিপরীতে একটি গোলও করতে পারেনি আর্জেন্টিনা।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ আগস্ট ফাইনাল দিয়ে। ১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পায়।

তবে আর্জেন্টিনা চার ম্যাচে জয় পায় কেবল একটিতে। ইতোমধ্যে শেষচার নিশ্চিত করেছে ব্রাজিল-চিলি ও প্যারাগুয়ে- কলম্বিয়া। শনিবার ভোরে প্রথম সেমিতে মুখোমুখি হবে প্যারাগুয়ে-কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ব্রাজিল-চিলি।

Share Now

এই বিভাগের আরও খবর