বন্যার কারণে চট্টগ্রাম সহ তিন বোর্ডের এইচ এস সি পরীক্ষা পেছাল

আপডেট: August 11, 2023 |
inbound1084768217523237499
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ অতিবৃষ্টি ও বন্যার কারণে তিন শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে।

আজ শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

তিনটি বোর্ড হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

তপন কুমার সরকার জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই ৩ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে।

অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর