ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৭

আপডেট: August 14, 2023 |
inbound8885730349913732729
print news

ইউক্রেনে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাত্র ২২ দিন বযসী এক শিশুও রয়েছে।

এছাড়া ওই একই হামলায় প্রাণ হারিয়েছে তার ১২ বছর বয়সী ভাই ও তাদের বাবা-মা। হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ গোলাবর্ষণে হতাহতের এই ঘটনা ঘটে। এই ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছেন স্থানীয় কর্মকর্তারা।

সোমবার (১৪ আগস্ট) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার গোলাবর্ষণে সাতজন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে মাত্র ২২ দিন বয়সী এক শিশু, তার ১২ বছর বয়সী ভাই এবং তাদের বাবা-মা রয়েছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, খেরসনের শায়রোকা বলকা গ্রামে তাদের পারিবারিক বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।

এছাড়া ওই হামলায় নিহতদের মধ্যে ওই গ্রামের আরও একজন বাসিন্দা এবং পার্শ্ববর্তী স্তানিস্লাভের দুই ব্যক্তিও রয়েছেন। ক্লাইমেনকো বলেছেন, ‘সন্ত্রাসীদের থামাতে হবে।

তাদের অবশ্যই বলপ্রয়োগ করে থামাতে হবে। তারা আর কিছু বোঝে না।’

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী পরে শায়রোকা বালকা গ্রামে চালানো রুশ ওই হামলার কিছুক্ষণ পরের ছবি শেয়ার করেন।

ওই ছবিতে হামলার শিকার ভবন থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। রাশিয়ার এই গোলাবর্ষণে আরও ১৩ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

তবে রোববারের এই রুশ হামলায় আহতের সংখ্যা ২০ জন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

Share Now

এই বিভাগের আরও খবর