রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান

আপডেট: August 14, 2023 |
inbound8919915331873001972
print news

হঠাৎ করে দেশে অস্বাভাবিক বেড়ে গেছে ডিমের দাম। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন সংস্থা মাঠে নেমেছে।

এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) সকালে এই অভিযান শুরু হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এই তথ্য জানান।

র‌্যাব কর্মকর্তা জানান, ডিমের দাম নিয়ন্ত্রণে কাপ্তান বাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এদিকে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি হালি ডিমের দাম পাঁচ থেকে ১০ টাকা বেড়ে ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বড় বাজারে কিনলে ডিমের ডজন পড়ছে ১৬০-১৬৫ টাকা, যা পাড়া-মহল্লার খুচরা দোকানে ১৭০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।

অর্থাৎ সাধারণ মানুষের একটি ডিম খেতে গুনতে হচ্ছে ১৫ টাকা কিংবা এরও বেশি।

Share Now

এই বিভাগের আরও খবর