প্রধানমন্ত্রীর দেখানো পথ ধরেই আমরা জনগণের সেবা করে যাচ্ছি : শিমুল এমপি

আপডেট: August 16, 2023 |
inbound1531467967943985453
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আশ্রয়হীনদের খাদ্য বস্ত্র, বাসস্থান সবই দিয়েছেন।

জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে সবসময় অসহায় মানুষদের পাশে আছে। প্রধানমন্ত্রীর দেখানো পথ ধরেই আমরা জনগনের সেবা করে যাচ্ছি।

বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে আগামীতেও জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।

এমন মন্তব্য করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

আজ বুধবার নাটোর সদর উপজেলার রহিমকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ অন্যান্যরা।

Share Now

এই বিভাগের আরও খবর