পুলিশ কনস্টবলে ৩তলা বাড়ি নির্মাণ, সন্ত্রাস দিয়ে সাংবাদিককে হুমকি

আপডেট: August 19, 2023 |
inbound4218728111810660532
print news

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাই কর্মরত কনস্টবল (ড্রাইভার) আব্দুস ছালাম রাজশাহী জেলার এক সাংবাদিককে হুমকি দিয়েছে। এ বিষয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তার মাধ্যমে চারঘাট মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

সাংবাদিক ওবায়দুল ইসলাম (রবি) জাতীয় ইংরেজি দি এশিয়ান এজ পত্রিকার জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছে।

ঘটনার সূত্রমতে, গত ৫ বছর পূর্বে সাংবদিকের পৈত্রিক বাড়ির সীমানা তথা পাকা দেয়াল ঘেসে জোড় দখল করে একটি গ্যারেজ নির্মাণ করে।

যা অপশারনের জন্য বহুবার অনুরোধ করা হলেও সে পুলিশ তথা বিএনপি’র সন্ত্রাস দিয়ে বিভিন্ন কায়দায় হুমকি দিয়ে আসছে।

গত ৪/৭/২৩ তারিখ ভুক্তভোগীর মায়ের মুঠোফোনে কল দিয়ে কনস্টবল (ড্রাইভার) আব্দুস ছালাম এর স্ত্রী সন্ত্রাস দিয়ে সাংবাদিককে হত্যার হুমকি দেয়।

পরক্ষনে ছালাম চারঘাট রিপোটার্স ইউনিটিতে উপস্থিত হয়ে ভুল হয়েছে বলে ক্ষমা শিকার করে।

সম্প্রতী সাংবাদিক তাদের পুরাতন বাড়ির সংস্কারের কাজ করছে। তার বাড়ি নির্মাণ কাজে ব্যহত হচ্ছে ছালামের পূর্বের নির্মিত গ্যারেজ।

এই বিষয়ে শনিবার অনুমান ১২.৩০টার সময় জোড় দখলকারী কনস্টবল (ড্রাইভার) আব্দুস ছালাম কে জানালে সে পুলিশিং ক্ষমতা দেখায়।

পরক্ষনে তার স্ত্রীর মাধ্যমে জামাল, বিটুল এবং মিন্টু নামের ৩জন বিএনপির ক্যাডারকে ডেকে আনে। তারা ঘটনাস্থলে এসেই সাংবাদিককে নানা ভাবে হয়রানি করে।

একপর্যায়ে হুমকি স্বরূপ বলে সাংবাদিক হলে কি হবে তারা সব কিছু সমাধান করে দিবে। পরিশেষে পূর্বের হুমকির কথার জেড় ধরে বলে গুম ও হত্যা করার বহু লোক রয়েছে সারদা ও ঝিকরাই।

তথ্য সংগ্রহ করে জানাগেছে, ওই আবদুস ছালাম ১৯৭০ সালে পুলিশের মৈলিক প্রশিক্ষন শেষ করে বেশির ভাগ সময় বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদাই চাকুরী করছে।

তার চাকুরীকালিন সময়ে অল্প কিছু সময়ের জন্য পাশর্^াবর্তী জেলা চাপাইনবাবগঞ্জ জেলায় ছিলেন।

পরবর্তীতে আবরো সারদাই ফিরে আসে এবং নিজ গ্রামের বাড়ি থেকেই বেশ চাকুরী করছেন।

তার কনস্টবল চাকুরীতে ৩ তলা বাড়ি নির্মাণসহ নীমপাড়া, ঝিকরা ও সারদা কুঠিপাড়াতে অনেক জমির মালিক সে।

তার এই আমল পরিবর্তন অনেকের মনে নানা প্রশ্ন উঠলেও প্রমানের অভাব রয়েছে। তবে তদন্ত করলে থলের বিড়াল বাহির হবে বলে স্থানীয়দের ধারনা।

এই বিষয়ে তার কনস্টবল ছালামের সাথে কথা বললে, সে কোন জবাব দেয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর