জয়পুরহাটে এলজিইডি’র উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা

আপডেট: August 21, 2023 |
inbound8040545346841040043
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাট এর অধীনে চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি বিষয়ে এবং সমস্যা সম্বলিত স্কীম সমূহ নিয়ে এলজিইডি মিলনায়তনে গতকাল বিকেলে স্থানীয় সংসদ সদস্যের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ,পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, জয়পুরহাট এলজিইডির সহকারী প্রকৌশলী কে এম আব্দুল আলীম রবিন, সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ, সহকারী প্রকৌশলী শরিফুল আলম, উপ সহকারী প্রকৌশলী মোকছেদুল আলম, মোস্তাফিজুর রহমান মানিক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঠিকাদার আজম আলীসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ।

পরে এলজিইডি অফিস চত্তরের বাগানে বৃক্ষ রোপন করেন স্থানীয় সাংসদ অ্যাড.সামছুল আলম দুদু।

Share Now