বগুড়ায় আবারও সরকারি ৬৩ বস্তা চালসহ গ্রেপ্তার ১

আপডেট: August 22, 2023 |
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ৬৩ সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে অন্যের বাড়িতে মজুদ রাখার অভিযোগে মনিরুজ্জামান পলাশ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ( ২২ আগস্ট) দুপুরে বগুড়া সদর উপজেলার বারপুর বাঁশবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চালিয়ে মনিরুজ্জামান পলাশকে গ্রেফতার করা হয়।

একই সঙ্গে মজুূূদ রাখা ৬৩ বস্তা চাল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত পলাশ বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার ওহাব মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ এসব চাল কেনা-বেচার সাথে জড়িত ছিল।

ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনিরুল হক,খাদ্য পরিদর্শক কাজী হাসিবিল হাসন। ভ্রাম্যমাণ আদালতে সহোযোগিত করেন জেলা পুলিশ সদস্যরা।

জানা যায়,মনিরুজ্জামান পলাশ শহরের বারপুর বাঁশবাড়িয়া এলাকার উপকারভোগীদের কাছ থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূরির চাল ক্রয় করে অবৈধভাবে মজুদ করে রাখে।

চাল ক্রয় করার পর সে ঐ এলাকার বাসিন্দা মটুর বাড়িতে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় চাল ভর্তি করে।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালিয়ে ৬৩ বস্তা চাল জব্দ করা হয়।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খাদ্য বান্ধব কর্মসূচির ৬৩ বস্তু চাল উদ্ধার করা হয়।

একই সাথে অবৈধভাবে চাল মজুূদকারী মনিরুজ্জামান পলাশকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে কেনা-বেচা করে আসছিল।

তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, খাদ্য অধিদফতর বিভাগের নাম সম্বলিত প্রতিটি বস্তার গায়ে লেখা আছে ” শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।

Share Now