সদরপুরে বিষাক্ত সাপের কামড়ে এক জনের মৃত্যু

আপডেট: August 23, 2023 |
inbound4377583497819332100
print news

ফরিদপুর প্রতিনিধি: সদরপুরে বিষাক্ত সাপের কামড়ে একজনের মৃত্যু ঘটেছে।

মারা যাওয়া ব্যাক্তি উপজেলার ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মানিক খন্দকারের ছেলে রফিক খন্দকার (৫০)।

তিনি গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানা যায়, রফিক গত মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে তাঁর নিজের জমির সিমানা ঠিক করতে গেলে তাঁকে বিষাক্ত সাপে কামড়ায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলার কালিবাড়ি গ্রামের এক ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্ট করে।

ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে স্বজনরা তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Share Now