মদনে এক কুকুরের কামড়ে আহত ১৬

আপডেট: August 31, 2023 |
inbound3064731403583362475
print news

মোহাম্মদ আঙ্গুর রহমান ভূঁইয়া, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনে পাগলা কুকুরের কামড়ে নারী সহ ১৬ জন আহতের ঘটনা ঘটেছে।

গত বুধবার (৩০ আগস্ট ) রাতে তিয়শ্রী ইউনিয়নের বাগজান, ও মদন ইউনিয়নের পরশখিলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এরপর থেকেই পুরো গ্রামের লোকজন আতঙ্কে রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাগজান গ্রামে একটি কুকুর হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই লোকজনকে কামড়ানো শুরু করে।

পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত পরশখিলা গ্রামের মৃত আবুল কাশেমের (স্ত্রী) ভুক্তভোগী চাম্পা আক্তার ৫০) গরমের কারণে বাড়ীর সামনে বসা অবস্থায় ছিল, হঠাৎ কুকুরটি এসে তার হাত কামড় দিয়ে হাতের মাংস সহ রগ ছিঁড়ে নিয়ে যায়, গুরুতর আহত অবস্থায় তাকে স্বজনেরা দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত খাইরুদ্দিন (৪০) হারুনুর রশিদ (৪৫) কালাম (৪২) মহিমা আক্তার (৩০) তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, বাকিরা ডাক্তারের পরামর্শে ইনজেকশন নিয়ে বাড়ি চলে যায়।

আবুল কালাম জানান, আমি বাহিরে হাঁটতে হাঁটতে ছিলাম । হঠাৎ একটা কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ডাক্তারের পরামর্শ নিয়ে ভ্যাকসিন নিয়েছি।

এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ তায়েফ হোসেন তিনি এ প্রতিনিধিকে বলেন, কুকুরের কামড়ের (১২ জন) রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি।

আবার অনেকেই বাহিরে ইনজেকশন নিয়ে চলে গেছে ।

এদের মধ্যে চম্পা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাকিদেরকে ইনজেকশন দেওয়া হয়েছে তারা আশঙ্কা মুক্ত।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন, ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় পুলিশ প্রশাসন নিয়ে পাগলা কুকুরটিকে সনাক্ত করে ধরার জন্য ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর