গাজীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আপডেট: September 17, 2023 |
inbound6492554537964483500
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে “শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে – উদ্ভাবনে স্থানীয় সরকার” স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের আয়োজনে রবিবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়াহিদ হোসেনসহ গাজীপুর জেলা প্রশাসক, জেলা পরিষদ ও জেলায় অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণও কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর