এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পেশেন্ট ফোরাম সভা অনুষ্ঠিত

বিশ্ব হার্ট দিবস-২০২৩ উপলক্ষে ,বাংলাদেশের হৃদরোগে আক্রান্ত শিশুদের আর্ন্তজাতিক মানের উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে পেশেন্ট ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ই সেপ্টেম্বর ) রাজধানীর এভারকেয়ার হসপিটালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে এই পেশেন্ট ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
পেশেন্ট ফোরাম সভায় বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল বাংলাদেশ এর নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ড. রত্নদ্বীপ চাস্কার , এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রধান ড.তাহেরা নাজরীন , এভারকেয়ার হসপিটালের মেডিক্যাল সার্ভিসেস এর পরিচালক ড. আরিফ মাহমুদ মোড়ল এবং দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র করেসপন্ডেট শিশির মোড়ল।
এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রধান ড. তাহেরা নাজরীন বলেন ,” শিশুদের হৃদরোগ প্রতিরোধে মা বাবাদের সচেতনতা জরুরী ।
যেসব মা বাবা মাদক সেবনের , ধুমপান করার অভ্যাস আছে তাদের শিশুদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুকি অনেক বেশি ।
জন্মগতভাবেই হার্টে সমস্যা নিয়ে জন্ম নিতে পারে তাদের শিশুরা। তাই এসব অভ্যাস পরিত্যাগ করতে হবে। আপনাদের কারো শিশুর হৃদরোগ ধরা পড়লে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
রোগ নিয়ে বসে থাকা যাবেনা। নইলে আপনার শিশুর মারাত্বক ক্ষতি হয়ে যেতে পারে। ”
তিনি আরো বলেন , ”প্রতি বছরের মত এই বছর ও আমরা এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পেশেন্ট ফোরামের আয়োজন করেছি।
বাংলাদেশের অনেক মানুষ জানেনই না বড়দের মত শিশুদের ও হৃদরোগ থাকতে পারে। এজন্য বাংলাদেশের শিশুদের হৃদরোগ বিষয়ে , প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের সংঘবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
শিশু হৃদরোগ চিকিৎসাযোগ্য ও প্রতিরোধেযোগ্য । আমরা এভারকেয়ার হসপিটালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে শিশুদের হৃদরোগের সকল ধরনের সেবা প্রদান করছি। ”
প্রসঙ্গত উল্লেখ্যে যে , এভারকেয়ার হসপিটালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ বাংলাদেশের সুবিধাবঞ্চিত হৃদরোগে আক্রান্ত শিশুদের সুচিকিৎসার জন্য স্বল্প মুল্যের প্যাকেজে ফ্রি ডিভাইস এবং ফ্রি বেলুনের মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধ করা এবং ত্রুটিযুক্ত ভালভের চিকিৎসা প্রদান করে আসছে কয়েক বছর ধরে ।


