নাটোরে রেল লাইনে মাথা দিয়ে প্রাণ দিলেন অজ্ঞাত ব্যক্তি

আপডেট: September 18, 2023 |
inbound4050915090304823854
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোর রেলওয়ে প্লাট ফরমে শত শত যাত্রি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।

অজ্ঞাত ওই ব্যক্তি প্লাট ফরমের ১নং ও ২ নং রেল লাইনের মাঝ পথে দাঁড়িয়ে ছিলেন।

সোমবার সকাল সাড়ে ৯টার সময় রাজশাহীগামি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি প্লাটফরমে প্রবেশ করছিল।

এসময় হঠাৎ করেই ওই অজ্ঞাত ব্যক্তি রেল লাইনের ওপর মাথা রেখে শুইয়ে পড়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করার পর তা সরিয়ে রাখে।

প্রত্যক্ষদর্শিদের অনেকেই বলেন, অজ্ঞাত ওই ব্যক্তি বেশ কিছু সময় ধরে প্লাট ফরমের ১নং ও ২ নং রেল লাইনের মাঝ পথে দিয়ে হাঁটাহাটি করছিলেন।

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ১নং প্লাটফরমের লাইনে প্রবেশ করার ঠিক আগের মুহুর্তে লাইনের ওপর মাথা রেখে শুইয়ে পড়ে। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়।

নাটোর স্টেশনে কর্তব্যরত স্টেশন মাষ্টার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি লাইনের ওপর থেকে সরিয়ে প্লাটফরমে রাখা হয়েছে।

এবিষয়ে সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে। রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর