ফরিদপুরে সকল পূজামন্ডবে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আপডেট: September 21, 2023 |
Boishakhinews24 12
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে এবারের আসন্ন দূর্গা পূজায় প্রতিটি মন্ডবে সিসি ক্যামেরা স্থাপনে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য সরকারি আইনশৃঙ্খলার বাহিনীর পাশা-পাশি নিজস্ব নিরাপত্তা কর্মী গঠন ও স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন।

বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান , ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পূজা উদযাপন পরিষদের সভাপতি ড.যশোদা জীবন দেবনাথ ফরিদপুরে পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক কোষাধ্যক্ষ শিবপ্রসাদ দাস, সকল উপজেলার ইউএনও ও সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সভায় জেলা প্রশাসক বলেন, আমরা চাই সনার্তন ধম্বাবলিদের বৃহৎ এই দূর্গা পূজা উৎসবটি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। এর জন্য যা যা প্রয়োজন জেলা প্রশাসন ও আইশৃঙ্খলা বাহীনির পক্ষ থেকে করা হবে।

আলোচনা সভায় জানানো হয় ফরিদপুর জেলার মোট ৮৩৪টি পূজা মন্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এতে পূজা নিরাপত্তা রক্ষায় প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

প্রত্যেকটি পূজা মন্ডপের জন্য নিরাপত্তা বাহিনী গঠন করে,ও স্বেচ্ছাসেবক কর্মী নিয়োগ করতে হবে। ২৪ ঘন্টা টানা ওভার ডিউটি নিয়োগ করতে হবে। বিধি মোতাবেক পূজা উদযাপন পালন করতে হবে।

সর্বোপরি এখন থেকে শুরু করে পূজা শেষ পর্যন্ত প্রত্যেক টি পূজা মন্ডবে নজরদারি পাঠাতে হবে।

পুলিশ-আনসার বাহিনীর পাশা-পাশি গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। পূর্জায় যে কোন বিশৃঙ্খলাকারিদের কঠোর হাতে দমন করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর