কুবির বঙ্গবন্ধু হলে নতুন হাউজ টিউটর

আপডেট: September 26, 2023 |
inbound5647446820351861755
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন দুই শিক্ষককে হাউজ টিউটর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়।

নবনিযুক্ত হাউজ টিউটররা হলেন- ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এবং বাংলা বিভাগের প্রভাষক মো: গোলাম মাহমুদ পাভেল।

উল্লেখ্য, নবনিযুক্ত হাউজ টিউটররা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর