নাটোর আ.লীগের সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম
আপডেট: September 26, 2023
|

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট সিরাজুল ইসলামকে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করা হয়েছে।
সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত দলীয় প্যাডে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
দলীয় প্যাডে এই মর্মে উল্লেখ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ করে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই দায়িত্ব প্রদান করা হলো।
উল্লেখ্য গত ৩১ আগস্ট নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে পদটি শূন্য হয়।




















