বছরের শেষ সূর্যগ্রহণ আজ

আপডেট: October 14, 2023 |
inbound224470812442030834
print news

চলতি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হবে আজ। বাংলাদেশ সময় রাত ৯টা ৩ মিনিটে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ।

বাংলাদেশ থেকে দেখা না গেলেও উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। এ সময় চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর বলয় তৈরি করবে।

গ্রহণটি শুরু হবে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট থেকে পূর্ব দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিট ১০ সেকেন্ডে।

বলয়গ্রাস সূর্যগ্রহণে সূর্যের ওপর চাঁদের ছায়া পড়বে, কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। এজন্য চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর রিং বা বলয় দেখা যাবে।

২০১২ সালের পর এই প্রথম এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

সর্বোচ্চ গ্রহণ হবে নিকারাগুয়ার মানকি পয়েন্ট থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগরে দুপুর ১২টা ২৭ মিনিট ৪ সেকেন্ডে। গ্রহণটি শেষ হবে ব্রাজিলের বাহিয়ার রাজ্যের জাবোরান্দি শহরে বিকেল ৫টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে।

Share Now

এই বিভাগের আরও খবর