ফেনীতে হাসপাতাল সিলগালা-জরিমানা ও মালিককে কারাদন্ড

আপডেট: October 25, 2023 |
khaddo 2
print news

ফেনী প্রতিনিধি: একাধিক অপরাধে ফেনীর দাগনভূঞা উপজেলায় অবস্থিত দাগনভূঞা ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা এবং প্রতিষ্ঠান মালিক শাসছুদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৫ অক্টোবর) সকালে উক্ত আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, হাসপাতালের লাইসেন্স ও ফার্মাসিস্টের সনদপত্র না থাকা, ভুয়া সেবিকা, রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যের ব্যবহার, টেকনিশিয়ান ছাড়া এক্স-রে মেশিন ব্যবহার এবং এক্স-রে মেশিন চালানোর অনুমোদন না থাকাসহ বেশ কয়েকটি অপরাধে দন্ড দেওয়া হয়েছে।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটি ডায়াগনস্টিক সেন্টারের নামে লাইসেন্স ব্যবহার করে হাসপাতাল পরিচালনা করছিল, যা বিধি অনুযায়ী প্রতারণা।

অভিযানে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও দাগনভূঞা থানা পুলিশের একটি দল অংশ নেয়।

Share Now

এই বিভাগের আরও খবর