নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: October 25, 2023 |
nesko
print news

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো প্রধান: বিভিন্ন আয়োজনে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বিকেলে নেসকো কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর সেখান থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ করে।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সোহেল, নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি প্রভাস কুমার আচার্য্য সহ নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর