নাটোরে আ’লীগের শান্তি সমাবেশ

আপডেট: October 29, 2023 |
inbound7828970077393623178
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।

আজ রোববার নাটোর জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক ক্রিড়া মন্ত্রী আহাদ আলী সরকার, পৌর মেয়র উমা চৌধুরী জলি,সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু,চিত্তরঞ্জন সাহা,আনিসুর রহমান,সৈয়দ মোস্তাক আলী মুকুল,ছাত্রলীগ নেতা ফরহাদ বিন আজিজ প্রমুখ।

বক্তারা পুলিশ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সহ স্বাধীনতা বিরোধী জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবী জানান।

Share Now

এই বিভাগের আরও খবর