বাগেরহাটে অনিয়মের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান

আপডেট: October 30, 2023 |
inbound2435869135798463321
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলার ফেরিঘাট ও ইপিজেড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন।

এ সময় নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১৮ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ করেছে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ওই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৮টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১৮ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এসময় অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Share Now

এই বিভাগের আরও খবর