কেন্দুয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

মো: হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় নতুন বাসস্ট্যান্ডে পার্কিং অবস্থায় থাকা হিরণ এন্টারপ্রাইজ নামের একটি বাসে গভীর রাতে আগুল দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার গভীর রাতে উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং অবস্থায় থাকা বাসে আগুন দেওয়ার ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে কেন্দুয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হিরন এন্টারপ্রাইজ বাসের মালিকের বড় ভাই মো: রুবেল মিয়া জানান, ‘মদনের উচিৎপুর ঘাট স্ট্যান্ড থেকে চট্রগ্রামে চলাচল করে আসছিল বাসটি।
অবরোধের মধ্যে কেন্দুয়া বাসস্ট্যান্ডে বাসটি পার্কিং অবস্থায় রাখা হয়েছিল। বাসের মধ্যে হেলপার থাকতো। গতরাত বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
আগুন দেখে হেলপার বাস থেকে বের হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, ‘দুর্বৃত্তদের দেওয়া আগুনে হিরণ এন্টারপ্রাইজ নামের বাসটি পুড়ে গেছে।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।













