ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

আপডেট: November 2, 2023 |
inbound8080562451728963461
print news

২০১১ বিশ্বকাপ ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জয় করে নিয়েছিল ভারত। এখন পর্যন্ত ৬ ম্যাচের সবকটিই জিতেছে স্বাগতিকরা। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পাবে ভারত।

একই সঙ্গে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে স্বাগতিকরা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে করবে রোহিত শর্মার দল।

বিশ্বকাপে এর আগে ৯ বার দেখা হয়েছে শ্রীলঙ্কা-ভারতের। চারটি করে জয় আছে দু’দলের। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ২০১৯ বিশ্বকাপে শেষ বার দেখা হয়েছিলো দু’দলের।

সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছিল ৬ উইকেটে। সবমিলিয়ে দু’দল ১৬৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ৯৮টি জয় নিয়ে এগিয়ে আছে ভারত।

শ্রীলঙ্কার দলে এক পরিবর্তন রয়েছে। ধনঞ্জয়া ডি সিলভার জায়গায় দলে জায়গা পেয়েছেন দুশান হেমান্থা। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।

শ্রীলঙ্কা একাদশ

পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমান্থা, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

Share Now

এই বিভাগের আরও খবর