‘সন্ত্রাসের জন্য বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে’

আপডেট: November 4, 2023 |
inbound6070368929767463104
print news

আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে সেজন্য জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ শনিবার (৪ নভেম্বর) সিলেটের আম্বরখানা এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে সেজন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই।

জনগণ ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসব, না দিলে আসব না।

তিনি বলেন, বিএনপি এক ব্যক্তিকে প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সাজিয়ে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করেছিল।

শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা ২৮ অক্টোবর জ্বালাও-পোড়াও করেছে।

পুলিশ-সাংবাদিকদের নির্যাতন করেছে, হত্যা করেছে এবং আগুন সন্ত্রাস করেছে। তাদের হাত থেকে হাসপাতালও রক্ষা পায়নি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নে তার কোনো বিকল্প নেই।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট নগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর