বিএনপির অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আ.লীগের প্রতিরোধ মিছিল

আপডেট: November 9, 2023 |
inbound188494643715578793
print news

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
প্রধান বিচারপতির বাড়িতে হামলা,পুলিশ হত্যা, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ, সাংবাদিকদের রক্তাক্তকরণ, দেশের উন্নয়ন ব্যহতকরণ এবং মানুষের জানমালের ক্ষতিসাধন, বিএনপির এমন অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে নেত্রকোণার আটপাড়া উপজেলায় প্রতিরোধ মিছিল করেছেন আ.লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বিভিন্ন বাজারে বিএনপির অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা এডভোকেট আব্দুল মতিন এর সমর্থনরা এ প্রতিবাদ মিছিল করেছেন।

মিছিলে, আটপাড়া উপজেলা জয় বাংলা ঐক্য পরিষদের সভাপতি মোঃ ফজলুল হক,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চন্দন,নেত্রকোনা জেলা তাঁতী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, ফরহাদ আহমেদ এমদাদ,অর্থ বিষয়ক সম্পাদক, কামাল হোসেন, আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক, যুগ্ম সাধারণ সম্পাদক, আল-আমীন আজাদসহ কয়েক শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর