শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল সুবিধা পাবেন: মোতাহার হোসেন এমপি

আপডেট: November 11, 2023 |
inbound7220828207148580927
print news

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি: যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তাহলেই আপনাদের এ ভাতাসহ সকল সুবিধা থাকবে আর যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে আপনাদের সকল সুবিধা বাতিল করে দিবে।

বিএনপি শুধু নিজেদের চিনে দেশের জনগনকে চিনে না।

লালমনিরহাটের হাতীবান্ধায় গোতামারী ইউনিয়নের সকল সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট ০১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন।

শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার দইখাওয়া এছান মিয়া ও আওলাদ মিয়া আলিম মাদরাসা মাঠে গোতামারী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।

এসময় আরও উপস্থিত ছিলেন,গোতামারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মন্জু ,সাধারণ সম্পাদক ধনঞ্চয় কুমার রায় বিপুল, যুবলীগের সভাপতি ওমর ফারুক সহ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীগণ ।

Share Now

এই বিভাগের আরও খবর