বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবের ৫ মাসের কারাদণ্ড

আপডেট: November 22, 2023 |
inbound7097872220777026962
print news

আদালত অবমাননার অভিযোগে মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

বুধবার পুলিশ তাকে আদালতে হাজির করার পর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সম্প্রতি হাইকোর্টের এক বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে হাবিবুর রহমানকে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

কিন্তু নির্দেশ মেনে আদালতে হাজির হননি হাবিবুর রহমান। সোমবার রাজধানীর পল্লবী থেকে হাবিবকে গ্রেপ্তার করে র‍্যাব।

Share Now