বগুড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ০১

আপডেট: November 26, 2023 |
inbound2884655056757769602
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৪৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিয়াজুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (২৬ নভেম্বর) ভোর সোয়া ৫’টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা- বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় র‍্যাব-১২ বগুড়ার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

আটককৃত মো: রিয়াজুল ইসলাম কুড়িগ্রাম জেলা শহরের চেরেঙ্গা (আর তডি আর এস বাজার) এলাকার মৃত পনির উদ্দিনের ছেলে।

র‍্যাব-১২ বগুড়া, কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,রোববার ভোরে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবাসহ রিয়াজুলকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কাড জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত রিয়াজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর