তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগ ও নিহতের ঘটনায় মামলা

আপডেট: December 20, 2023 |
inbound2139721968412381867
print news

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয়ার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় নাশকতা ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ট্রেনের পরিচালক (গার্ড) খালেদ মোশাররফ বাদী হয়ে রেলের পক্ষ থেকে এ মামলা দায়ের করেন।

মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহমেদ বিশ্বাস। তিনি জানান, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে ভোর ৫টায় ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share Now

এই বিভাগের আরও খবর