জয়পুরহাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট: January 4, 2024 |
inbound2473638385646724999
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে শীতার্ত মুচি সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।

বুধবার সন্ধ্যায় অফিসার্স ক্লাব চত্বরে দুঃস্থ ও অসহায় মুচি সম্প্রদায়ের মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

কমল চন্দ্র (৫৫) এসেছিলেন কম্বল নিতে। কম্বল হাতে পেয়ে তিনি বেজায় খুশি। নিতাই দাস সন্তোষ প্রকাশ করে বলেন, এত দিন কাঁথা গায়ে দিয়ে শীতে ঠকঠক করে কাঁপতেন তিনি।

শীত মৌসুমে অনেক দুর্ভোগ তাকে পোহাতে হয়েছে। এখন থেকে কম্বল গায়ে দিয়ে তিনি আরামে ঘুমাতে পারবেন।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মুচি সম্প্রদায়ের মানুষগুলো কম্বল পেয়ে মহাখুশি।

সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমরান হোসেন উপস্থিত ছিলেন।

Share Now