মান্দায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আপডেট: January 11, 2024 |
inbound2942298493740634551
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় কাভার্ড ভ্যানের ভেতর থেকে এযাবৎ কালের সর্বোচ্চ পরিমাণ মাদক ১৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

বুধবার (১০ জানুয়ারি) ভোর রাতে উপজেলার জয়বাংলা মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে ১৩৫ কেজি গাঁজা, ১টি কাভার্ড ভ্যান, ১টি মোবাইল, ১টি সিম, গাড়ির কাগজ ১ সেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৫।

আটক মাদক ব্যবসায়ী গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া থানার বণী গ্রামের মৃত লিয়াকত আলির ছেলে মোহাম্মদ আবদুল শুকুর (২৮)।

এ ঘটনায় মান্দা থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর