হানিমুন করতে কক্সবাজারে মৌসুমী হামিদ-রানা দম্পতি

গত শুক্রবার বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। পাত্র আবু সাইয়িদ রানা। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তাঁরা। বিয়ে করেই হানিমুনে ছুটে গেলেন নতুন এই দম্পতি।
একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘এটা আমাদের অফিসিয়াল হানিমুন নয়। তবে একেও হানিমুন বলা যেতে পারে।’
হানিমুন নিয়ে মৌসুমী হামিদ জানান, বিয়ের দিন রাতেই কক্সবাজার চলে গেছেন এই জুটি। যদিও এটা তাঁদের আনঅফিসিয়াল হানিমুন।
অফিসিয়ালভাবে পাহাড়ে হানিমুনে যাওয়ার ইচ্ছে আছে। তারিখ এখনো ঠিক করেননি। তবে শিগগিরই পরিকল্পনা করেবেন। এছাড়াও, কক্সবাজার থেকে ফিরেই আগামী ১৬ তারিখ শুটিংয়ে অংশ নেবেন বলে জানান অভিনেত্রী।
মৌসুমীর বর আবু সাইয়িদ রানা লেখক ও নির্মাতা। রানার লেখা গল্পে মৌসুমী অভিনয় করেছেন। ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ ছিল তাঁদের অন্যতম কাজ। এর আগে বিয়ে প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘রানার সঙ্গে আগে থেকেই পরিচয়, এরপর ভালো লাগা ও ভালোবাসা। তার সঙ্গে চলার পর মনে হয়েছে, নির্ভরতার জায়গা পেয়েছি।
এমন একজনকে নিয়ে একটা জীবন পাড়ি দেওয়ার চ্যালেঞ্জটা নেওয়া যায়। রানা সাদা মনের মানুষ। আমি জীবনসঙ্গী হিসেবে তার মতো মানুষই সব সময় চেয়েছি। আশা করছি, আমাদের জীবনটা আরো পরিপূর্ণ হবে।’
মৌসুমী হামিদ আরো বলেন, ‘তিন বছর ধরে পরিবার থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তবে ভালো একজন জীবনসঙ্গী খুঁজছিলাম। এরই মধ্যে রানার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা। পরে আমরা দুজনই পরিবারকে জানিয়েছি। দুই পরিবার রাজি হওয়ার পর এই আনুষ্ঠানিকতা। আমার পরিবারের সবাই সাতক্ষীরা থাকে। সেখান থেকেই তারা ঢাকায় এসেছে। আমার বিয়ে নিয়ে তাদের আনন্দের সীমা নেই।’













