ফরিদপুরে ১৯দিনব্যাপী জসীম পল্লীমেলা শুরু

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে পল্লীকবি জসীমউদদীনের বাড়ি-সংলগ্ন কুমার নদের পাড়ে ১৯ দিনব্যাপী জসীম পল্লীমেলা-২০২৪ এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২০ ফ্রেব্রুয়ারি পর্যন্ত।
আজ বিকেল সাড়ে ৪টায় দিকে জসীম উদ্যানে স্থাপিত জসীম মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা এবং পল্লীকবির জামাতা তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীর বিক্রম) এবং এর পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মো. কামরুল আহসান তালুকদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা নুসরত রাসুল তানিয়া প্রমূখ।
এছাড়া বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি পুত্র ড. জামাল আনোয়ার, খুরশিদ আনোয়ার ও কবি কন্যা আসমা জসীমউদ্দিন তৌফিক।
আলোচনা সভায় সভায় বক্তারা পল্লী কবি জসিমউদদীনের জীবন ও সাহিত্য সম্পর্কে বিষদ আলোচনা করেন।
বিশেষ অতিথির ভাষণে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ তার বক্তব্য বলেন যে, আমি ফরিদপুর সদর উপজেলা হতে সন্ত্রাস, চাঁদাবাজী, ও মাদকমুক্ত করার চেষ্টা করছি। স্থানীয় প্রশাসনের সহযোগীতায় আমরা সম্মিলিত ভাবে কাজ করলে আমাদের লক্ষ্যে অবশ্যই পূরন হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী’র উপদেষ্টা জনাব তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন যে, কবি জসিমউদদীন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা আত্নীক সম্পর্কে ছিল।
ফরিদপুরে শিল্প কলকারখানা প্রতিষ্ঠায় লক্ষ্য যতদ্রুত সম্ভব গ্যাসের ব্যবস্থা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী প্রতিকূলতা উপেক্ষা করে বিগত জাতীয় সংসদ নির্বাচন সফল ভাবে করেছেন।
আমাদেরকে যে কোন মূল্যে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সফল ভাবে পরিচালনা করতে হবে।
মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে লোকজ বিভিন্ন চারু ও কারুপণ্যের বিপণনের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিদিন বিকেলে মেলার মাঠ প্রাঙ্গণে জসীম মঞ্চে গান, নাচ, নাটকসহ বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
এতে ফরিদপুরের এবং জেলার বাইরের সাংস্কৃতিক দলগুলো অংশ নিয়েছে। এছাড়াও মেলায় থাকছে হস্ত, মৃৎ, বাঁশ ও বেত শিল্পসহ গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্রও। শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলাসহ বিভিন্ন রকমের রাইডস।
প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে জসীম মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ওই বছর ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ১ জানুয়ারি পল্লীকবির জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।
মেলার ব্যাপ্তিকাল প্রথমে তিন দিন ছিল। পরে ৭, ১৫ ও এক মাসব্যাপী এ মেলার আয়োজন হয়েছে। ১৯৯১ সালে তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এলে মেলার গুরুত্ব বেড়ে যায়।
পরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন এ মেলা আয়োজন শুরু করে।
