শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। সেই সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে প্রত্যাশিত দল মিললেও বড় চমক রয়েছে টি-টোয়েন্টি দলে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘ভারমুক্ত’ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই লঙ্কান সিংহদের মোকাবেলা করবে টাইগাররা।
কোনো ফরম্যাটেই ঘোষিত দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে উভয় দলেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একদিন আগেই প্রকাশিত ঘোষিত টি-টোয়েন্টি চুক্তিতে ঠাঁই না পেলেই জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি দলে। ফলে ২০২২ সালের পর ক্রিকেটে সংক্ষিপ্ত এই ফরম্যাটে দল পেলেন তিনি।
তবে বড় চমকের নাম অ্যালিস আল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএল মাতাতে থাকা এই রহস্যময় স্পিনার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে তাকে।
বাংলাদেশ টোয়েন্টি দল
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।
বাংলাদেশ ওয়ানডে দল
নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।





