বগুড়ায় ব্যবসায়ীকে জিম্মি করে নারীর সাথে আপত্তিকর ভিডিও, গ্রেফতার ১

আপডেট: February 14, 2024 |
inbound6733366993249864460
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ব্যবসায়ীকে জিম্মি করে নারীর সাথে আপত্তিকর ভিডিও ধারণের পার টাকা আদায়ের অভিযোগে শাওন পারভেজ (২৮)নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

১২ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত ১১ টার দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন পারভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক শাওন পারভেজ জেলার শাজহানপুর উপজেলার জয়ন্তীবাড়ি এলাকার মোঃ ফিরোজ আহম্মেদের ছেলে।

এছাড়াও তিনি মামলার ২নং আসামি ছিলেন।বাকি আসামিদর গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‍্যাব।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার র‍্যাব-১২ বগুড়ার কার্যলয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে আশিক নামে এক ধান-চাল ব্যবসায়ী জিম্মি করে নারীকে আপত্তিকর ভিডিও ধারণের করায় গ্রেফতারকৃত শাওনসহ ১২/১৩ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার আশিক মিয়া পেশায় একজন ধান-চাল ব্যবসায়ী।তিনি জেলার বিভিন এলাকায় ধান ক্রয় বিক্রয় করেন।

এরই ধারাবাহিকতায় প্রায় এক সপ্তাহ আগে ৫ ফেব্রুয়ারি দুপুরে এক মহিলা তাকে ফোন করে ধান বিক্রি করবে বলে জানায়। তখন ব্যবসায়ী আশিক ধান কেনার জন্য বি-ব্লক বাজারে আসেন।

এদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই ব্যবসায়ীকে ধান দেখানোর কথা বলে শাজাহানপুরের জয়ন্তীবাড়ি গ্রামে গেফতারকৃত আসামি শাওনের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার সাথে জড়িত ১-১২ জন এসময় তার পকেট থাকা নগদ ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।এরপর তাকে ঘরের মধ্যে আটকে রেখে আপত্তিকর অবস্থায় নারীর সাথে খাটের উপর রসে থাকতে বাধ্য করা হয়।

সেই নারীর সাথে ব্যবসায়ী আশিকের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে।পরবর্তীতে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা,দাবি করা হয়।

নিজের সম্মান ও জীবন রক্ষার জন্য তখন ব্যবসায়ী আশিক মিয়া ১ লাখ ৩৮ হাজার টাকা ব্যবস্হা করে অভিযুক্তদের হাতে তুলে দেন। এরপর ৪ টি ফাঁকা স্ট্যাম্পে জোর করে সাক্ষর নিয়ে আশিককে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনার পর ১১ ফেব্রুয়ারি ব্যবসায়ী আশিক বগুড়ার শাজাহানপুর থানায় ১২/১৩ জনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়েরে করেন।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ পাওয়ার পর এই চক্রকে ধরতে র‍্যাবের একটি চৌকস টিম অভিযানে নামে। পরের দিন রাত ১১ টায় অভিযুক্ত শাওনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির বরাত দিয়ে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, টাকা ভাগ পাওয়ার লোভে আসামি শাওন তার বাড়িতে ওই নারীর সাথে যোগসাজশে তার সহযোগীদের নিয়ে এই কাজ করেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃতআসামি শাওনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর