এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে রুপা জিতলেন বাংলাদেশের জহির রায়হান

আপডেট: February 19, 2024 |
boishakhinews 117
print news

 

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৪০০ মিটার স্প্রিন্টে অল্পের জন্য সোনা জিততে পারেননি জহির রায়হান। ফাইনালে ৬ নম্বর লেনে দৌড়ে ৪৮.১০ টাইমিংয়ে দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন বাংলাদেশের এই অ্যাথলেট। ইরানের সাজাদ আঘাই ৪৭.৯৫ টাইমিংয়ে সোনা জিতেছেন। তাঁর চেয়ে দশমিক ১৫ সেকেন্ড বেশি নিয়েছেন জহির।

৪৮.৪০ টাইমিংয়ে ব্রোঞ্জ জিতেছে ইরাকের ইয়াসির আলী।
এর আগে গতকাল হিটে ৪৮.৮৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে প্রথম হয়েছিলেন বাংলাদেশের এই অ্যাথলেট। হিটের চেয়েও ফাইনালে ভালো করেছেন জহির।

ফাইনালে শুরুটা ভালোই করেছিলেন জহির।

শুরুতে সবার সামনে থাকলেও পরে পুরোটা সময় দ্বিতীয় স্থানে থেকেই দৌড়েছেন জহির। কিন্তু শেষ পর্যন্ত ইরানের অ্যাথলেটকে আর টপকাতে পারেননি। তাতে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।

Share Now

এই বিভাগের আরও খবর