বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় মা নিহত, ছেলেসহ আহত ২

আপডেট: February 19, 2024 |
inbound1472613543869532017
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় এক্সকেভেটর মেশিনবাহী দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আসমা বিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

এই ঘটনায় নিহতের ছেলে রাজু ও সিএনজি চালক মিঠুন গুরুতর আহত হয়েছেন।

১৯ ফেব্রুয়ারি (সোমবার) ভোর সাড়ে ৫ টার বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত আসমা বিবি বগুড়ার গাবতলী উপজেলাধীন কাকইল গ্রামের মোঃ টুকু মিয়া স্ত্রী।

পুলিশ জানিয়েছেন, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় করে আসমা বিবি ও তাঁর ছেলে রাজু আহম্মেদ নওগাঁর রানীনগর থেকে বগুড়া যাচ্ছিলেন।

এসময় তাঁরা আদমদীঘির শিবপুর নামক এলাকায় পৌঁছিলে সড়কে দাঁড়িয়ে থাকা এক্সকেভেটর মেশিনবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচরে যায়।

এতে অটোরিকশায় থাকা আসমা বিবি ও তার ছেলে রাজু এবং চালক মিঠুন গুরুতর আহত হন।

পরে স্হানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আসমা বিবিকে মৃত ঘোষণা করেন।

আহত অটোরিকশা চালক মিঠুন ও নিহতের ছেলে রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আদমদিঘী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্ত্তী এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে আসমা বিবির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্হলে পৌঁছে এক্সকেভেটর মেশিনবাহী ট্রাক পায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর