দৌলতপুরে নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

আপডেট: February 21, 2024 |
inbound989614754178677441
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, বিপুল পরিমান নকল ব্যান্ডরোল, ফিল্টারসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে।

এই উৎপাদিত অবৈধ বিড়ি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করছে চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কুষ্টিয়া সার্কেল-২ ভেড়ামারার কাষ্টমস দৌলতপুর উপজেলার ফিলিপনগর মধ্যপাড়া গ্রামের মুজিবরের বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়।

এসময় ওই বাড়ি থেকে দুই বস্তায় পঞ্চাশ হাজার ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।

এছাড়া বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, নকল বারকোড, ফিল্টারসহ বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা নকল বিড়ি ও বিড়ি তৈরি উপকরণ রেখে দ্রুত পালিয়ে যায়। তবে এলাকার লোকজন অভিযান বাধাগ্রস্থ করতে একত্রিত হলে কাষ্টমস কর্মকর্তারা দ্রুত অভিযানস্থল ত্যাগ করেন।

অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি ও বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ কাস্টমস হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনাকারী এক কাস্টমস কর্মকর্তা অপু দাস জানান, দৈনিক বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি চক্র নকল বিড়ি তৈরি করে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অভিযানে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করা হয়েছে। রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর