পরিপাকতন্ত্রে আলসারে বাপ্পি চৌধুরীর মায়ের মৃত্যু

আপডেট: March 5, 2024 |
boishakhinews 14
print news

 

চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর মা স্বপ্না সাহা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ (৫ মার্চ) সকালে মারা যান তিনি। মায়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাপ্পি।

মায়ের আত্মার শান্তি কামনা করে বাপ্পি বলেন, ‘আমার মায়ের জন্য সবাই প্রার্থনা করবেন।

বিধাতা তাকে যেন স্বর্গীয় শান্তিতে রাখেন। এর বেশি এখন বলতে পারছি না।’
বাপ্পী চৌধুরীর ঘনিষ্ঠ স্বজন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন।

জানা যায়, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাপ্পী।

বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু।

Share Now