হতদরিদ্রের মাঝে জাকাত ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: March 14, 2024 |
inbound3952305537090016072
print news

আলী আজগর পনির, নেএকোনা প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষ্যে নেত্রকোণার মদন উপজেলায় ২৫০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে জাকাত ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ এর উদ্যোগে বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ লিটার ভোজ্য তেল এবং ২ কেজি ছোলা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, উপজেলা সমাজসেবক অফিসার ইমরান হাবিব, উপজেলা হিসাব রক্ষণ অফিসার জুবায়েদ হোসেন, জাকাত ফাউন্ডেশনের এডমিন মাসুদ ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

Share Now