ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

আপডেট: March 21, 2024 |
inbound8260237288533303565
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু ইসলাম (১২) ও তার চাচাতো ছোট ভাই কাওসার আলী (৮) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ (২১ মার্চ) বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরদ উপজেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জনগড় এলাকয় এমন হৃদয় বিধায়ক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, গুঞ্জনগড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাজু ইসলাম (১২) এবং তার চাচা ইদ্রিস আলীর ছেলে, মোঃ কাওসার আলী (৮)। নিহত রাজু ইসলাম পূর্ব আরাজী চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন এবং তার চাচাতো ভাই কাওসার আলী, ওই গ্রামের ব্রাক স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বাড়ির পাশে পুকুরের ধারে বরই গাছে বরই পারতে উঠেছিল রাজু ইসলাম (১২) ও তার চাচাতো ছোট ভাই কাওসার আলী (৮)। বরই পারতে পারতে এক সময় বড়ই গাছ থেকে পুকুরে পরে যায় ছোট ভাই কাওসার আলী।

পরে তাকে বাঁচাতে বড় ভাই রাজু লাফ দেয় পানিতে। পুকুর থেকে তাকে উঠিয়ে আনার চেষ্টা করে তাকে, কিন্তু তার শরীরের ভারের কারণে তাকে নিয়ে সাঁতরে পুকুরের ধারে উঠতে পারেনি বড় ভাই রাজু।

এক পর্যায়ে সেও ডুবে যায়। পরে সেখানে উপস্থিত আরো কয়েকজন ছেলে বিষয়টি দেখলে স্থানীয়দের খবর দিলে তারা এসে পুকুরে জাল ফেলে পুকুর থেকে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share Now

এই বিভাগের আরও খবর