নান্নু হত্যা মামলার এজাহারভুক্ত আসামির বাড়িতে সিসি ক্যামেরা ও বৈদ্যুতিক মিটার ভাংচুর

আপডেট: March 24, 2024 |
inbound6984919094689832166
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন এর উত্তর চাঁদপুর বহুল আলোচিত মাছ ব্যবসায়ী আমিরুল ইসলাম নান্নু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ রেজার বাড়িতে গভীর রাতে সিসি ক্যামেরা ও বৈদ্যুতিক মিটার ভাঙার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাংচুরের ঘটনা ঘটে। ভাংচুরের ভিডিও সিসি ক্যামেরায় সংরক্ষিত আছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

আসামি আকাশ রেজার ছোট ভাই আশিকুর রহমান জানান, উত্তর চাঁদপুর গ্রামের নয়ন, শিহাব, মনছের ও ভুবন নামের ব্যক্তি রাত আড়াইটার দিকে তাদের বাড়িতে এসে দুইটা সিসি ক্যামেরা ও তিনটা বৈদ্যুতিক মিটার ভাংচুর করে।

inbound5741392102799126106

ভাংচুরের দৃশ্য মনিটরে দেখে তারা ৯৯৯ এ ফোন দিলে উত্তর চাঁদপুর হলদার মোড়ে থাকা পুলিশ কয়েক মিনিটের মধ্যে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরো জানান হামলাকারীদের কাছে কন্টেইনারে পেট্রোল ছিলো সেটা ফেলে রেখে যায়। পুলিশ সময়মতো না পৌঁছালে তাদের বাড়িতে আগুন দেয়া হতো বলে জানান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো কোন লিখিত অভিযোগ পাননি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর