বগুড়া জেলার নতুন এসপি জাকির হাসান

আপডেট: June 23, 2024 |
inbound3227002912705290509
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন জাকির হাসান।তিনি ফেনী জেলার পুলিশ সুপার পদে কর্মরত।

২৩ জুন (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা উপসচিব সিরাজাম মুরিরার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়েছে।

এছাড়া বগুড়ার বর্তমান পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।

বগুড়ায় নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপার জাকির হাসান ২৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে র‍্যাবের এএসপি হিসাবে বাংলাদেশে পুলিশ বাহিনীতে চাকুরিজীবন শুরু করেন।

বুয়েট থেকে বিএসসি সম্পন্ন করা চৌকস এ পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলায়।

Share Now