পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট খেলায় টিকিট বিক্রি স্থগিত

আপডেট: August 14, 2024 |
boishakhinewsj 12
print news

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টটি দর্শক ছাড়া অনুষ্ঠিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলমান করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের নির্মাণকাজের কারণে এ সিদ্ধান্ত নেয় পিসিবি। করাচি টেস্টে দর্শকদের উপস্থিতি নিয়ে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পিসিবি।এ বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘আমাদের আবেগপ্রবণ দর্শকরা ক্রিকেটে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা বুঝি, দর্শকরাই আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়।দর্শকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সব কিছু বিবেচনা করার পর আমাদের মনে হয়েছে, দ্বিতীয় টেস্টটি দর্শক ছাড়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।’
‘এই সিদ্ধান্তের ফলে, দ্বিতীয় টেস্টের করা হয়েছে। যারা ইতিমধ্যে টিকিট কিনেছেন তারা স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।
‘দর্শকদের সাময়িক অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত, আমরা ভক্তদের আশ্বস্ত করতে চাই যে চলমান স্টেডিয়াম সংস্কার তাদের অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে। এই সংস্কার হলো আমাদের প্রতিশ্রুতির অংশ, যাতে ভেন্যুটিকে আরো দর্শকবান্ধব করে তোলা যায় এবং এটিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর জন্য প্রস্তুত করা যায়।’

Share Now

এই বিভাগের আরও খবর