গাজীপুরে ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু্

আপডেট: August 19, 2024 |
inbound6297814236125111453
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বাসনমেট্রো থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,  সোমবার ভোরে টাঙ্গাইল থেকে গাজীপুরগামী  মোটরসাইকেলটি নগরীর নাওজোড় টান কড্ডা এলাকায় পৌঁছালে  একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী চালক সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে  এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের শরীরে একটি জিন্সের প্যান্ট ও নীল রঙের কটি ছিল। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পরিচয় শনাক্তের পাশপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর